ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট-৬ আসনে বিএনপির পক্ষ থেকে দুই জনকে মনোনয়ন দেয়া হয়েছিলো। এর মধ্যে প্রথমে দেয়া দলীয় প্রার্থী এমরান আহমদ চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। অপর দিকে সংযুত্তি দ্বিতীয় প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়ন পত্র স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা।
শনিবার দুপুরে মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষে এ তথ্য জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি জানান, মনোনয়নপত্রের সাথে জমা দেওয়া কাগজপত্রে সমস্যা থাকায় ফয়সল চৌধুরীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
এ আসনে গণঅধিকার পরিষদের জাহিদুর রহমানেরও মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। আর স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলামের মনোনয়ন যাছাই-বাছাইকালে বাতিল করা হয়।
জান যায়, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নিয়ে গঠিত সিলেট-৬ আসনে প্রথম ধাপে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীকে প্রার্থী ঘোষণা করা হয়। গত শনিবার ফয়সল আহমদ চৌধুরীকে মনোনয়ন দেয় বিএনপি। বিএনপির দুই নেতাই গত সোমবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে শনিবার (৩ জানুয়ারি) ফয়সলের মনোনয়নপত্র স্থগিত হয়।
Development by: webnewsdesign.com