সিলেট নগরীর মাছিমপুর চালিবন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০ | ৭:২১ অপরাহ্ণ

সিলেট নগরীর মাছিমপুর চালিবন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
apps

সিলেট নগরীর মাছিমপুর চালিবন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিলেট সিটি কর্পোরেশন। আজ বৃহস্পতিবার দুপুরে চালিবন্দরে সিলেট সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

 

স্থানীয়রা জানান, নজরুল ইসলাম নামে এক ব্যক্তি ওইসব স্থাপনা দখলে নিয়েছিল। সেখানে টং দোকান, তীর জোয়ার বোর্ডসহ নানা ধরণের অবৈধ দোকানপাঠ গড়ে তুলেছে। তাই এসব স্থাপনা উচ্ছেদ করেন কাউন্সিলর মোস্তাক আহমদ। উচ্ছেদ অভিযানে বেশ কয়েকটি স্থাপনা উপড়ে ফেলা হয়।

২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদ জানান, বেশ কিছুদিন থেকে অবৈধ স্থাপনা দিয়ে নজরুল নামে এক ব্যক্তি দখল করে চায়ের দোকান ও জোয়ার বোর্ড চালিয়ে আসছে। খবর পেয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করি।

Development by: webnewsdesign.com