সিলেট এমসি কলেজে নববধূ গণধর্ষণ: ডিএনএ সংগ্রহ ৬ জনের

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০ | ৪:৫০ অপরাহ্ণ

সিলেট এমসি কলেজে নববধূ গণধর্ষণ: ডিএনএ সংগ্রহ ৬ জনের
apps

এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের ঘটনায় এজহার নামীয় ৬ আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় পুলিশের পাহারায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

যাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে- সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেক আহমদ, অর্জুন লঙ্কর, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান। এই ৬ আসামির পাশাপাশি আইনুদ্দিনসহ আরও দুইজন পুলিশের কাছে ৫ দিনের রিমান্ডে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশের (গণমাধ্যম) জ্যোর্তিময় সরকার বলেন, এজহার নামীয় ৬ আসামিকে পুলিশ ডিএনএ নমুনা পরীক্ষার জন্য তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজে নেয়া হয়। সেখানে নমুনা সংগ্রহ করার পর তাদের পুলিশ আবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পুলিশের হেফাজতে নিয়ে আসে।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর বিকালে প্রাইভেটকারে করে কলেজ ক্যাম্পাসে সামনে গেলে এক নবদম্পতিকে জোর করে ছাত্রাবাসে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বামীকে ব্যাপক মারধর করার পাশাপাশি বেঁধে রেখে গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী শুক্রবার রাতে বাদী হয়ে শাহপরাণ থানায় মামলা করেন। মামলায় এজাহার নামীয় আসামি করা হয়েছে ৬ জনকে। সেই সঙ্গে অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়।

Development by: webnewsdesign.com