সিলেটের দক্ষিণ সুরমা থেকে ১০ কেজি ২০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। বুধবার (৭ এপ্রিল) দুপুরে নগরীর হুমায়ুন রশীদ চত্ত্বর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার ও গাঁজাগুলো উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, কুমিল্লা জেলার কোতোয়ালী থানার সুজানগর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মিয়ার পুত্র মো: আলমগীর হোসেন (৩২) ও তার স্ত্রী মোচ্ছা: জেসমিন আক্তার (৩০)।
র্যাব জানায়, বুধবার দুপুর পৌনে ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প)এর একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন ও এএসপি আফসান আল আলম এর নেতৃতে ¡সিলেট জেলার দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ন রশিদ চত্তর, ওইইখ এর সামনে সিলেট ঢাকাগামী পাঁকা রাস্তার পাশের্^ অভিযান পরিচালনা করে ১০ কেজি ২০ গ্রাম গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী দম্পতি মোঃ আলমগীর হোসেন ও মোছাঃ জেসমিন আক্তারকে গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীদেরকে সংশি¬ষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার এএসবি ওবাইন জানিয়েছেন।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৮
Development by: webnewsdesign.com