শনিবার (১৭ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি সিলেট এর শাহপরাণ(রঃ) থানাা পশ্চিম তেররতন শাহজালাল উপশহর এলাকার একটি জুয়ার আসর থেকে জুয়া খেলার নগদ ৫৩,১৫০ টাকা, তাস ৪ সেট জব্দসহ ২০ (বিশ) জন জুয়াড়ি যথাক্রমে ১। আরজু আহম্মেদ (২৪) ২। মো. রুবেল আহম্মেদ (২৭) ৩। মো. শুকন মিয়া(২২) ৪। মো. সাজু তালুকদার (২৭) ৫। মো. ফারুক আহম্মেদ (২৯) ৬। মো. হাদিস মিয়া(৩০) ৭। কাউছার মিয়া (২৯) ৮। আবু সাঈদ (২৬) ৯। মো. সেলিম মিয়া(৩০) ১০। মো. শরীফ মিয়া (৩৭) ১১। মো. রায়হান আহম্মেদ (৩০) ১২। মোঃ রুবেল আহম্মেদ(৩৫) ১৩। মো. জামাল হোসেন(২৬) ১৪। মো. আসাদ মিয়া(৩৫) ১৫। মো. তফসিরুল (১৯) ১৬। মো. লিয়াকত আলী(২৮) ১৭। খোকন মিয়া(২৮) ১৮। মো. কফিল উদ্দিন(৩০) ১৯। মো. আল আমিন (২৯) ২০। মো. সাদ্দাম হোসেন(২৭)’দের গ্রেফতার করা হয়। জব্দকৃত আলামতসহ ধৃত জুয়াড়িদের বিরুদ্ধে র্যাব জুয়া আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।
এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি সিলেট এর শাহপরান থানার বটেশ^র বাজার সালমান শপিং সেন্টার থেকে অভিযান পরিচালনা করে অবৈধ পথে বাংলাদেশে আনা ভারতীয় পণ্য জব্দসহ চোরাকারবারি মো. ইয়াছিন আলী (১৮), পিতা- সমছুর উদ্দিন, সাং- জোহাইরটুল, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেট এবং হৃদয় সাহা (২৪) পিতা- মৃত মধুসুদন সাহা, সাং- মাইলোরা, থানা- মোহনগঞ্জ, জেলা- নেত্রকোনা’দ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
বিষয়গুলো দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
Development by: webnewsdesign.com