সিলেটে র‌্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০ | ৪:৫৬ অপরাহ্ণ

সিলেটে র‌্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক
apps

গতকাল (১৯ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর আহমেদ নোমান জাকি এর নেতৃত্ত্বে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ইসলামপুর গুলের হাওর এলাকা থেকে ১৮৮৭ পিস ইয়াবা জব্দসহ মাদক ব্যবসায়ী রবিন মুন্ডা (১৯) কে আটক করেন। আসামী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন চাম্পারায় চা বাগান এলাকার শুকচান মুন্ডা’র ছেলে। জব্দকৃত আলামতসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৯।

 

এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর আহমেদ নোমান জাকি এর নেতৃত্ত্বে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন বালিগাঁও এলাকা থেকে মোট-১৮ (আঠারো) বোতল বিদেশীমদ জব্দসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেন র‌্যাব। আসামী সাজন মুন্ডা (২২) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন চাম্পারায় চা বাগান সোনারাই এলাকার অনিল মুন্ডা’র ছেলে। জব্দকৃত আলামতসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৯।

Development by: webnewsdesign.com