ইমু আইডির মাধ্যমে ভিকটিমের সাথে সম্পর্ক স্থাপন, কৌশলে ভিকটিমের অপ্রীতিকর ছবি তোলা ও ভিডিয়ো ধারণ করা, পরবর্তীতে গোপন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের ভয় দেখিয়ে চাঁদা দাবি এমন অভিযোগের ভিত্তিতে কানাইঘাট থানায় মামলা রুজু হলে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম, সিনি. এএসপি নাহিদ হাসান এবং মিডিয়া অফিসার এএসপি ওবাইন এর সমন্বয়ে গঠিত সদর কোম্পানি (সিলেট ক্যাম্পের) একটি আভিযানিক দল কানাইঘাট থানার সুরইঘাট এলাকা থেকে মোঃ কাওছার আহমদ(৩০) কে আটক করা হয়। আসামী সিলেট জেলার কানাইঘাট থানাধীন বাউরবাগ এলাকার মৃত আফতাব উদ্দিন’র ছেলে। ধৃত আসামীকে র্যাব এজাহার মূলে সিলেট জেলার কানাইঘাট থানায় হস্তান্তর করেছে র্যাব-৯।
এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল সিনি. এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এবং এএসপি এ, কে, এম কামরুজ্জামান এর নেতৃত্বে, সিলেট জেলার জৈন্তাপুর থানার চতুল বাজার এলাকা থেকে ৬,৭২,০০০ (ছয় লক্ষ বাহাত্তর হাজার) পিস বা শলাকা ভারতীয় যার আনুমানিক মূল্য ৭ লাখ টাকাসহ চোনাকারবারী মো. মামুন মিয়া(২৫) কে আটক করেন র্যাব। আসামী সিলেট জেলার কানাইঘাট থানাধীন খাদির পাথর এলাকার মকবুল আলী’র ছেলে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য আলামতসমূহ সহ আসামিকে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লে. কমান্ডার ফয়সল আহমদ এবং এএসপি মো. আব্দুললাহ এর সমন্বয়ে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে জিনারপুর বাজার এলাকা থেকে ২৫ বোতল বিদেশী মদ জব্দসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেন র্যাব। আসামী জহিরুল ইসলাম @জজ মিয়া(৩২) সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন জিনারপুর এলাকার আনছার আলী’র ছেলে। এই ঘটনায় র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে আসামিসহ জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করেছে র্যাব-৯।
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানি (ইসলামপুর ক্যাম্প) এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সামিউল ইসলাম ও এএসপি মো. আফসান- আল- আলম এর সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল এসএমপি সিলেট এর দক্ষিণ সুরমা থানার চন্ডীপুল থেকে পর্ণ্যগ্রাফী নিয়ন্ত্রন আইন ২০১২ এর পলাতক আসামি কাউছার মিয়া (৩০) কে আটক করেন। আসামী সিলেট জেলার ওসমানীনগর থানাধীন খাগদিউর এলাকার কনু মিয়া’র ছেলে। ধৃত ব্যক্তিকে র্যাব এজাহার মূলে সিলেট জেলার বালাগঞ্জ থানায় হস্তান্তর করেছে।
এবং, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মো. শওকাতুল মোনায়েম এবং এএসপি ওবাইন এর নেতৃত্বে এসএমপি সিলেট এর শাহপরান থানার সুরমা গেইট বাইপাস এলাকা থেকে ভারতীয় এনার্জি ড্রিংকস ক্যান- ১৯০ পিস জব্দসহ সাইদুল ইসলাম (২৪) কে আটক করেন। আসামী সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন বেনুপাড়া এলাকার সহিফুল্লাহ’র ছেলে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য জব্দকৃত আলামতসহ আসামীকে র্যাব এসএমপি সিলেট এর শাহপরান থানায় হস্তান্তর করেছে।
বিষয়গুলো দৈনিক বাংলাদেশ মিডিয়াকে নিশ্চিত করেছেন সিলেট র্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

Development by: webnewsdesign.com