গতকাল বুধবার(১৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২(শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর আহমেদ নোমান জাকি ও সিনি. এএসপি মো. আব্দুল খালেক এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার লছনা থেকে ১০৫ লিটার দেশীয় মদ জব্দসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আসামী অজিত বাউরী (২৮) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলবার থানাধীন সাতগাঁও এলাকার বিপুল বাউরী’র ছেলে। জব্দকৃত আলামতসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করেছে র্যাব-৯।
এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম, সিনি. এএসপি নাহিদ হাসান এবং এএসপি ওবাইন এর সমন্বয়ে সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল সিলেট জেলার জৈন্তাপুর থানার চিকনাগুল থেকে ১৭ বোতল বিদেশি মদ জব্দসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আসামী আলমাছ উদ্দিন (৪২) সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন ভিত্রিখেল এলাকার ইয়রাখ আলী’র ছেলে। জব্দকৃত আলামতসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করেছে র্যাব-৯।
উভয় বিষয় দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
Development by: webnewsdesign.com