জায়গা জমি ও মামলা মোকদ্দমার জের ধরে সিলেট নগরীর এক ব্যবসায়ীকে মিথ্যা মামলা আর হত্যা করে লাশ গুম করার হুমকীর দায়ে নিরাপত্তা চেয়ে এসএমপি কোতোয়ালী মডেল থানায় একটি জিডি এন্ট্রি করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) সিলেট নগরীর নয়াসড়ক আল হেলাল ১৬ নং বাসার মো: আতাউর রহমানের পুত্র জিন্দাবাজার সিটি ম্যানশন মার্কেটের আতা মাইক হাউজের মালিক সেনাজুর রহমান সেনাজ এই জিডিটি দায়ের করেন। জিডিতে তিনি ৩ জনকে আসামী করেছেন।
আসামীরা হচ্ছে, সিলেট কোতোয়ালী থানার সওদাগরটুলার ৩৭ নং বাসার মৃত আবুল হোসেন উরফে দুদু মিয়ার পুত্র আবাদ হোসেন, তার সহোদর ইমদাদ হোসেন ও ইফরাদ হোসেন।
জিডি এন্ট্রিতে সেনাজ উল্লেখ করেন, জায়গা জমি সংক্রান্ত বিরোধ ও মামলা মোকদ্দমার জের ধরে গত ১৪ মার্চ তিনির ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে মার্কেটের সামনে আসামীরা একই মার্কেটের ব্যবসায়ী শাম্মি ইলেকট্রিকের মালিক আব্দুল কাদির খসরু ও খাজা ইলেকট্রিনিকের মালিক হেদায়েত হোসেন খোকন ও ক্রেতা নাজিম উদ্দিন গংদের সামনে আসামীরা সেনাজুর রহমান সেনাজকে মিথ্যা মামলা মোকদ্দমায় জড়ানোসহ তাকে ও তার পরিবারবর্গদের যে কোন ক্ষতি সাধন করে মৃত্যু নিশ্চিত করে লাশ গুম করে ফেলার হুমকী দমকী প্রদান করেন।
বর্তমানে তিনি ও তার পরিবার তাদের এই হুমকীর কারণে চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন। শুধু তাই নয় ভয়ে ও আতংকে তিনি বর্তমানে তার ব্যবসা-প্রতিষ্ঠানে গিয়ে স্বাভাবিকভাবে ব্যবসাটিও পরিচালনা করতে পারছেন না বলে তিনি জিডিতে উল্লেখ করেন। জিডি এন্ট্রির নং-১৬২৪ (১৬-০৩-২০২১)।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৭
Development by: webnewsdesign.com