ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সিলেটে বাংলাদেশ প্রেস কাউন্সিলের কর্মশালা অনুষ্ঠিত

৪০ জন সংবাদকর্মীকে সনদ প্রদান

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫   ২৬৯৫ বার পঠিত
সিলেটে বাংলাদেশ প্রেস কাউন্সিলের কর্মশালা অনুষ্ঠিত

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, সাংবাদিকতার মতো মহান ও গুরুত্বপূর্ণ পেশায় দায়িত্ব পালনকালে সততা ও নৈতিকতা থেকে বিচ্যুত হওয়া যাবে না। রাজনৈতিক ও অন্যান্য পরিচয়ের ঊর্ধ্বে থেকে শুধু সাংবাদিক পরিচয়ে নিরপেক্ষভাবে সংবাদ উপস্থাপন করতে হবে। দেশকে ভালোবেসে দায়িত্ব পালন করতে হবে।

গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় প্রেস কাউন্সিল অ্যাক্ট-১৯৭৪ এর প্রয়োগ বিষয়ে সেশন পরিচালনা করেন।

‘অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।

এরপর কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরেন এবং সেগুলো দূরীকরণে বাংলাদেশ প্রেস কাউন্সিলকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. রেজাউল করিম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট জেলা তথ্য অফিসের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন। এ প্রশিক্ষণ কর্মশালায় সিলেট জেলার ৪০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

এছাড়া কর্মশালায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর ‘বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব’ বিষয়ে একটি সেশন পরিচালনা করেন।

প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa