সিলেটে বহুতল মার্কেটের নির্ধারিত স্থানে সিএনজি স্ট্যান্ড না করার জন্য স্মারকলিপি

লালদিঘী হকার্স মার্কেটের ৪ হাজার ব্যবসায়ীদের দীর্ঘ প্রতীক্ষা

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ | ৭:৫৩ অপরাহ্ণ

সিলেটে বহুতল মার্কেটের নির্ধারিত স্থানে সিএনজি স্ট্যান্ড না করার জন্য স্মারকলিপি
apps

সিলেট সদরের লালদিঘী হকার্স মার্কেটের প্রায় ৪ হাজার ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের সংকটে রয়েছেন। ২০১৭ সাল থেকে তারা বেকারত্ব ভোগ করছেন। কারণ, সি ও ডি ব্লকের নিচতলা ও প্রথম তলায় তাদের দোকান ভেঙে ফেলা হয়েছিল।

তৎকালীন মেয়র আরিফুল হক তাদের আশ্বস্ত করেছিলেন, এক বছরের মধ্যে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে প্রত্যেককে বরাদ্দকৃত দোকান দেওয়া হবে। কিন্তু তখন থেকে প্রায় ৮ বছর পার হলেও আজ পর্যন্ত কোনো উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হয়নি।

২০১৮ সালের অক্টোবর মাসে তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এরপর হকাররা অস্থায়ীভাবে বরাদ্দকৃত জায়গায় বসতে সক্ষম হোন। কিন্তু আশ্চর্যজনকভাবে বর্তমানে সিলেট সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সি.এন.জি অটোরিক্সার স্ট্যান্ড স্থাপনের কাজ শুরু করেছে।

এর প্রেক্ষিতে লালদীঘি নতুন হকার্স মার্কেট দোকান মালিক পরিচালনা কমিটি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবার একটি আপত্তি স্মারকলিপি প্রদান করেছেন। তারা সি.এন.জি অটোরিক্সার স্ট্যান্ড না দেওয়ার জন্য কঠোরভাবে আপত্তি জানিয়ে বলেন, বরাদ্দকৃত জায়গায় অন্য কোনো অবকাঠামো নির্মাণ না করে তাদের দীর্ঘদিনের দাবী ও কর্তৃপক্ষের দেয়া বহুতল ভবন নির্মাণের অঙ্গিকার বাস্তবায়ন করা হোক।

লালদীঘি নতুন হকার্স মার্কেট দোকান মালিক পরিচালনা কমিটির সভাপতি ফারুক মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম স্বাক্ষরিত স্মারকলিপিটি অত্র মার্কেটের ব্যবসায়ীদের পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবার প্রদান করা হয়।

Development by: webnewsdesign.com