সিলেটে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০ | ৭:১৬ অপরাহ্ণ

সিলেটে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫
apps

সিলেটে পৃথক অভিযানে পাঁচজনকে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিশেষ অভিযান চালিয়ে ৫ বোতল ফেনসিডিলসহ সেলিম আহমদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সেলিম আহমদ (৩৮) সিলেটের শাহপরান থানার বালুচর এলাকার আব্দুল খালিকের ছেলে।

এ ঘটনায় এসআই মো. আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে থানায় এজাহার দায়ের করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। অপরদিকে সোমবার পৃথক আরেক অভিযানে চারজন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের জালালাবাদ থানার মীরেরগাওয়ের প্রয়াত আমীর আলীর ছেলে মো. সাইদুর রহমান (৪০), গালমশাহ গ্রামের প্রয়াত মন্নান মিয়ার ছেলে মো. সোনাই মিয়া (৬৫), বানাগাও গ্রামের প্রয়াত দুদু মিয়ার ছেলে ময়না মিয়া (২৫) ও আখালিয়া বড়বাড়ীর প্রয়াত সোনা মিয়ার ছেলে রাজন আহমদ সাদ্দাম (২৬)। জালালাবাদ থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Development by: webnewsdesign.com