সিলেটে দেশীয় চোলাই মদসহ ৫ মাদক সেবনকারী গ্রেফতার

শুক্রবার, ০৯ এপ্রিল ২০২১ | ৪:২০ অপরাহ্ণ

সিলেটে দেশীয় চোলাই মদসহ ৫ মাদক সেবনকারী গ্রেফতার
apps

সিলেটের লাক্কাতুরা এলাকা থেকে দেশীয় তৈরী চোলাই মদসহ ৫ মাদক সেবনকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে সাওতালপাড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, সুনামগঞ্জ সদর থানার নারকিলা গ্রামের জগেষ দাসের পুত্র বর্তমানে সিলেটের শাহপরান থানার শিবগঞ্জ খরাদিপাড়ার বাসিন্দা নিপেষ দাস (৪৮), কিশোরগঞ্জ জেলার নিকীল থানার শিমপুর বাজারের আব্দুর রাজ্জাকের পুত্র বর্তমানে সিলেটের গোয়াইনঘাট নয়াগাঁও’র বাসিন্দা মো: সৈকত আলী (১৯), একই থানার গুরাদিয়া গ্রামের মফিজ উদ্দিনের পুত্র মো: মহরম (৩২), মৃত নূর ইসলামের পুত্র সুজন মিয়া (১৯) ও লক্ষীপুর সদর থানার গন্ডোপপুর গ্রামের মৃত কালু মিয়ার পুত্র বর্তমানে গোয়াইনঘাট নয়াগাঁও গ্রামের বাসিন্দা মো: আবুল কাশেম (৫৬)।

র‌্যাব-৯ জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন ও এএসপি আফসান-আল-আলম এর নেতৃত্বে এসএমপি সিলেটের এয়ারপোর্ট থানার লাক্কাতুরা সাওতালপাড়া এলাকার সাবেক মে¤¦ার শীলা রানী এর বাড়ির সামনে অভিযান চালিয়ে উল্লেখিত ৫ মাদক সেবনকারীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৬ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৯

Development by: webnewsdesign.com