সিলেটে ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০ | ৫:৫৪ অপরাহ্ণ

সিলেটে ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন
apps

সিলেট এমসি কলেজে ধর্ষণের সাথে জড়িত সকল আসামীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট।

রোববার (২৭ সেপ্টেম্বর) দূপুরে মৌলভীবাজার শহরের চৌমুহনাস্হ ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শহর কমিটির সভাপতি ফাহিম আহমদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক সুদিপ্ত চক্রবর্তী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রায়হান শিপুসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, দেশের বিচার ব্যবস্থা ভেঙ্গে পড়ায় ও বিচারহীনতার কারণেই ধর্ষণ বেড়ে গেছে। বার বার নারী নির্যাতনের ঘটনা ঘটছে। তারা ফেষ্টুনে বিভিন্ন দাবী উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

Development by: webnewsdesign.com