সিলেটের গোলাপগঞ্জে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ চৌধুরী (২৮) কে গাঁজাসহ গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় তার সাথে সুমন আহমদ সাজু (৩২) ও জহির উদ্দিন (৩৮) নামে আরও ২ জনকে গ্রেফতার করে পুলিশ।
ফাহিম আহমদ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হান্নান চৌধুরীর ছেলে। সাজু ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের মৃত ফারুক আহমদের ছেলে ও জহির গোলাপগঞ্জ পৌর এলাকার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে।
শুক্রবার (১২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।এ সময় তাদের কাছ থেকে ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে আসামী সুমন আহমদ সুজার বিরুদ্ধে মাদকসহ গোলাপগঞ্জ মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-১৭) দায়ের করা হয়েছে।
Development by: webnewsdesign.com