সিলেট সিটি কর্পোরেশন-এর ১৪ নং ওয়ার্ডের একাধিকবার কাউন্সিলর পদে নির্বাচিত হন আলহাজ¦ নজরুল ইসলাম মুমিন। ১৪ নং ওয়ার্ডের মানুষগুলোকে নিজের পরিবারের মানুষ হিসেবে দেখেন বলে বিষয়টি ১৪ নং ওয়ার্ড-এর একাধিক মানুষের সাক্ষাৎকার থেকে নিশ্চিত হওয়া গেছে। কাউন্সিলর মুনিম ছোটবেলা থেকেই মানুষের মধ্যে নিজেকে বিলিয়ে দিতেই পছন্দ করেন । এজন্য এলাকাবাসীর একজন প্রিয় ব্যক্তি হিসেবে উনাকে সবাই পছন্দ করেন।
২০০৩ সালে এলাকাবাসীর কথায় নির্বাচনে দাড়ানোর পরেই নির্বাচিত হন এবং ১৪ নং ওয়ার্ড এর উন্নয়নের অগ্রযাত্রা এবং এলাকাবাসীর নির্ভরতার জায়গা থেকে পরপর ৪ বার কাউন্সিলর পদে নির্বাচিত হন। এ যেন নামে নয়, গুনে পরিচয়।
কাউন্সিলর দায়িত্ব পালন করার পর থেকেই মানুষের বিভিন্ন ধরণেনর সমস্যা সমাধান করাই যেন উনার দায়িত্ব। কাউন্সিলর হওয়ার পর থেকেই এলাকায় সন্ত্রাসী-চাঁদাবাজী-জমি দখল থেকে এলাকাকে মুক্ত করে শান্তিপূর্নভাবে ওয়ার্ডবাসীকে রেখেছেন বলে জানা গেছে।
সিলেটের ব্যবসায়ী মহলের একটি প্রাণকেন্দ্র এলাকা হলো সিলেট সিটি কর্পোরেশনের আওতায়ভুক্ত ১৪ নং ওয়ার্ড। এ জায়গায় দেশের বিভিন্ন স্থান থেকে লোকজনেরা ব্যবসা করার জন্য আসেন। সিলেটের বাহিরের যে ব্যবসায়ী ও শ্রমিকেরা আছেন সবাই ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মুনিম’কে অভিবাবক হিসেবে মনে করেন। উনার নীতি ও আদর্শকে অনেকেই শ্রদ্ধা করেন।
সিলেট ও সিলেটের বাহিরের অনেক লোকই বিভিন্ন সময় বিভিন্ন ধরণের সমস্যা নিয়ে উনার কাছে গেলে, নিরপক্ষভাবে অনেকের সমস্যা সমাধান করেছেন বলে জানা গেছে। গরীব ও অসহায় মানুষের প্রতি সবসময়ই উনার ধ্যান ধারণা একটু বেশিই থাকেন।
Development by: webnewsdesign.com