সিলেটের গোলাপগঞ্জে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১ | ১১:৩৯ পূর্বাহ্ণ

সিলেটের গোলাপগঞ্জে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
apps

সিলেটের গোলাপগঞ্জে একটি হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও এক জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। পাশাপাশি দন্ডপ্রাপ্তদেরকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ড দেয়া হয়। গতকাল সোমবার বিকেলে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো: ইব্রাহিম মিয়া এ রায় ঘোষনা করেন।

দন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছে, সিলেটের গোলাপগঞ্জ থানার নোয়াই গ্রামের মৃত মতছির আলীর পুত্র সরফ উদ্দিন (৪০) ও একই থানার রায়গড় গ্রামের ছানোহর আলীর পুত্র লায়েক আহমদ (২৮)। বর্তমানে তারা ২ জন পলাতক রয়েছেন। খালাসপ্রাপ্তের নাম, জসীম উদ্দিন উরফে জসীম আহমদ (৪০)। তিনি গোলাপগঞ্জ থানার উত্তর ধারাবহর গ্রামের মৃত হিরা মিয়ার পুত্র।

মামলার সংপ্তি বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ১ মার্চ দিবাগর রাত ৮ টার মধ্যে যেকোন সময় এজাহারকারীর বসত ঘরে প্রবেশ করে বিষাক্ত দ্রব্য দ্বারা এজাহারকারীসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের অচেতন করে ঘরে রতি নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইলফোন চুরি করে নিয়ে যায় এবং বিষাক্তদ্রব্য ব্যবহারের ফলে এজাহারকারিনীর স্বামী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে গোলাপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং-জিআর ৩৭/২০১৭।

দীর্ঘ তদন্ত শেষে একই বছরে গোলাপগঞ্জ থানার পুলিশ ৩ জনকে অভিযুক্ত করে আদালতে এ মমালার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন এবং ২০১৮ সালের ১৪ ফেব্র“য়ারি থেকে আদালত এ মামলার বিচারকার্য্য শুরু করেন।

দীর্ঘ শুনানী ও ২৭ জন সাীর মধ্যে ১৩ জনের স্যাগ্রহণ শেষে আদালত উল্লেখিত আসামী সরফ উদ্দিন ও লায়েক আহমদকে ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে তাদেরকে উক্ত দন্ডাদেশ প্রদান করেন। আর অপর আসামী জসীম উদ্দিন উরফে জসীম আহমদের বিরুদ্ধে আদালতে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে আদালত এ মামলা থেকে বেকসুর খালাস প্রদান করেছেন।

রাষ্ট্রপে এপিপি এডভোকেট জসিম উদ্দিন মামলাটি পরিচালনা করেন।

Development by: webnewsdesign.com