সিলেটের ওসমানীনগরে সাংবাদিক শিপনের পিতা মনির উদ্দিন মেম্বার আর নেই

রবিবার, ২১ মার্চ ২০২১ | ৮:৩৭ অপরাহ্ণ

সিলেটের ওসমানীনগরে সাংবাদিক শিপনের পিতা মনির উদ্দিন মেম্বার আর নেই
apps

ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাক, দৈনিক সবুজ সিলেট ও এনটিভি ইউরোপের উপজেলা প্রতিনিধি শিপন আহমদের পিতা মনির উদ্দিন মেম্বার (৭০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

২১ মার্চ বিকেলে সাড়ে ৫টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। দির্ঘদিন যাবৎ তিনি শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের মতিয়ারগাঁও গ্রামের প্রবীণ আওয়ামীগ নেতা মরহুম মনির উদ্দিন গোয়ালাবাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। এর আগে তিনি আরও ৩বার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে, সাংবাদিক শিপন আহমদের পিতা মনির উদ্দিন মেম্বারের মৃত্যুতে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Development by: webnewsdesign.com