সিরাজগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারীকে আটক করেছে কাজিপুর থানা পুলিশ।
কাজিপুর থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ মার্চ) গভীর রাতে কাজিপুর থানা অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বরইতলী পূর্ব পাড়া গ্রামের মৃত সেজাবের পুত্র শরিফুল ইসলাম (৩৬) এর বাড়িতে পুলিশ অভিযান চালায়। এসময় শরিফুল সহ বিয়ারা চরপাড়া গ্রামের আব্দুস সাত্তারের পুত্র শরিফুল (৩৫), একুই গ্রামের মোকবুল হোসেনের পুত্র শফিকুল (৫৫) কে ১০ গ্রাম হেরোইনসহ আটক করে।
অপরদিকে শুক্রবার (১৯ মার্চ) সকাল ৭টাই থানা পুলিশ আলমপুর চৌরাস্তায় অভিযান চালিয়ে সিরাজগঞ্জ সদর থানার কুড়ালিয়া গ্রামের জয়নাল আবেদিনের পুত্র, জাফর আলী ( ৩২) কে আটক করে। এসময় তার নিকট থেকে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার জানান, ‘ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) মামলা দিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৯
Development by: webnewsdesign.com