সিরাজগঞ্জে ছেলের লাথির আঘাতে বাবার মৃত্যু

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০ | ৭:০৫ অপরাহ্ণ

সিরাজগঞ্জে ছেলের লাথির আঘাতে বাবার মৃত্যু
apps

সিরাজগঞ্জে ছেলের লাথির আঘাতে ফরিদুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর মহল্লায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক ছেলে রাজা শেখ (৩০) পলাতক রয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জাতীয় জুট মিল বন্ধ ঘোষণার পর শ্রমিক ফরিদুল ইসলাম বহু কষ্টে তার সংসার পরিচালনা করছিলেন। তার সঞ্চয় রাখা কিছু অর্থ থাকলেও তার ছেলে রাজা শেখ সেই টাকা দাবি করে। বাবা ফরিদুল ইসলাম টাকা দিতে রাজি না হওয়ায় গত এক সপ্তাহ ধরে বাগ্‌বিতণ্ডা চলছিল। এরই জেরে মঙ্গলবার সকালে নাশতার পর একই বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় ছেলের লাথিতে বাবা ঘটনাস্থলেই মারা যান।

দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে সদর থানার এসআই শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আকতারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে করছেন।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার পর থেকে নিহতের ছেলে রাজা শেখ পলাতক রয়েছেন।

 

Development by: webnewsdesign.com