সিনিয়র সাংবাদিক আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে বড়লেখা প্রেসক্লাবের শোক

সোমবার, ১৯ অক্টোবর ২০২০ | ১০:৩৫ অপরাহ্ণ

সিনিয়র সাংবাদিক আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে বড়লেখা প্রেসক্লাবের শোক
apps

সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বড়লেখা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বড়লেখায় কর্মরত সাংবাদিকগণ।

সোমবার (১৯ অক্টোবর) বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক গোপাল দত্ত এক শোক বার্তায় বলেন, ‘সদা হাস্যজ্জ্বোল, সদালাপী, সিলেটের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ সাংবাদিক আজিজ আহমদ সেলিম সাংবাদিকতা জগতের অন্যতম অভিভাবক ছিলেন। সৎ ও আদর্শবান সাংবাদিকতার জন্য তিনি দীর্ঘদিন আমাদের মধ্যে বেঁচে থাকবেন। তিনি সাংবাদিকতা জগতে যে অবদান রেখে গেছেন তা সব সময়ই আমাদের জন্য শিক্ষনীয়। তাঁর মৃত্যুতে সিলেটের সাংবাদিকতা জগতে বড়ধরনের শূন্যতা সৃষ্টি করলো। যা খুব সহজেই পূরণ হওয়ার নয়।

এদিকে সিলেটের সিনিয়র সাংবাদিক আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে তাঁর রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বড়লেখায় কর্মরত দৈনিক যুগান্তর ও জালালাবাদের প্রতিনিধি সাংবাদিক আব্দুর রব, কালের কন্ঠের প্রতিনিধি লিটন শরীফ, আমাদের সময়ের ইকবাল হোসেন স্বপন, ভোরের কাগজের মিজানুর রহমান,সংগ্রামের কাজী রমিজ উদ্দিন, মানবজমিনের মো. রুয়েল কামাল, উত্তরপূর্বের জালাল আহমদ,শ্যামল সিলেটের আদিব মজিদ, সবুজ সিলেটের এজে লাভলু,যায়যায়দিনের প্রতিনিধি সুলতান আহমদ খলিল,বড়লেখা ডাক এর বার্তা সম্পাদক তারেক মাহমুদ, দৈনিক বাংলাদেশ মিডিয়ার মস্তফা উদ্দিন,সকালের সময়ের ময়নুল ইসলাম।

এছাড়া নিহতের আত্মার শান্তি কামনা করেছেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি তপন কুমার দাস ও সিলেট টুডে২৪ এর প্রতিনিধি রিপন দাস প্রমুখ।

Development by: webnewsdesign.com