সিদ্ধিরগঞ্জ থানার কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০ | ৫:৫৪ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জ থানার কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
apps

সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে বুধবার রাতে বিউটি পার্লারের এক তরুণী বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন।অভিযুক্ত কনস্টেবল আব্দুল কুদ্দুস নয়ন (৩৫) রাজারবাগ পুলিশ লাইনসে কর্মরত।মামলার বরাতে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুখ জানান, তরুণী সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকায় বিউটি পার্লারে কাজ করেন।

কয়েক বছর আগে প্রেমের সূত্র ধরে তদের বিয়ে হয়। তাদের কোনো কাবিননামা ও বিয়ের রেজিস্ট্রি নথি নেই। মসজিদের হুজুর ডেকে বিয়ে পড়ানো হয়।

বুধবার রাতে ওই তরুণী থানায় এসে ধর্ষণের মামলা দায়ের করেন। তরুণীর অভিযোগ বিয়ের আশ্বাস দিয়ে কনস্টেবল নয়ন তাকে একাধিকবার ধর্ষণ করে।

Development by: webnewsdesign.com