সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোলের বলরামপুর সাহাপাড়ায় ১২ কিলোমিটার খালের পুনঃখনন কাজের মাধ্যমে একযোগে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
খান খনন কর্মসূচির পরে উপস্থিত জনতার সামনে এক ভাষণে তারেক রহমান বলেন,“দেশের নদী-নালা, খাল ও জলাধার আমাদের প্রাকৃতিক সম্পদের গুরুত্বপূর্ণ অংশ। এগুলো সংরক্ষণ ও পুনরুদ্ধার করা না গেলে কৃষি উৎপাদন, পরিবেশ ও জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
তাই দেশব্যাপী নদী ও খাল পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ সচল রাখা এবং কৃষি উন্নয়ন নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।”
তিনি আরও বলেন,“এই কর্মসূচির মাধ্যমে একদিকে জলাবদ্ধতা কমবে, অন্যদিকে কৃষকরা সেচ সুবিধা পাবে। ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।”
নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে প্রথম দফায় আগামী ছয় মাসে ১ হাজার ২০০ কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খনন করা হবে। পর্যায়ক্রমে পাঁচ বছরের মধ্যে সারা দেশে মোট ২০ হাজার কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার মৃতপ্রায় ও ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনরায় খনন করা হবে, যাতে সেচব্যবস্থা উন্নত হয় এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমানো যায়। এছাড়া মাছ চাষ, হাঁস পালনসহ খালনির্ভর অর্থনীতি শক্তিশালী করার কথা ভাবছে সরকার।
বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নদী ও খাল পুনঃখনন শুধু উন্নয়ন কার্যক্রম নয়, এটি পরিবেশ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। দেশের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে এ ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা জানান, , এই খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন করে দিয়েছিলেন তারই প্রায় ৪৮ বছর পরে আবার এই এলাকায় খাল খননে এলেন তারই সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের সমাজ কল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জু সহ বিএনপির ক, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
Development by: webnewsdesign.com