সারাদেশে ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে সিলেট কালিঘাট যুব উন্নয়ন পরিষদের মানববন্ধন

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২০ | ৬:০৬ অপরাহ্ণ

সারাদেশে ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে সিলেট কালিঘাট যুব উন্নয়ন পরিষদের মানববন্ধন
apps

সাম্প্রতিক নারী ও শিশু ধর্ষণ-নির্যাতন ও বিচারহীনতার প্রতিবাদে সিলেট নগরীর কালিঘাট সংলগ্ন মনির মিয়া পয়েন্টে সামাজিক সেচ্ছাসেবী যুব সংগঠন ‘কালিঘাট যুব উন্নয়ন পরিষদে’র উদ্দ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আজ শুক্রবার (৯ অক্টোবর) বিকাল ৫ টায় কালিঘট মনির মিয়া’র পয়েন্টে মানববন্ধন শুরু হয়। ধর্ষণ ও যৌন নির্যাতন বৃদ্ধির প্রতিবাদে সামাজিক প্রতিরোধের দাবিতে সংঘঠনের সকলে একে একে বক্তব্য দিয়ে থাকেন।

সমাবেশে বক্তারা নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি, ধর্ষণচেষ্টা ও নির্যাতন, সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, লক্ষ্মীপুরের রামগতিতে বিধবা নারীকে ধর্ষণ, ভোলার চরফ্যাশনে গৃহবধূকে ধর্ষণ, গোপালগঞ্জের কোটালিপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ, কুষ্টিয়ার মিরপুরে মাদরাসার শিক্ষার্থীকে ধর্ষণ, রাজশাহীর গির্জায় ধর্ষণ, কিশোরগঞ্জে কিশোরীকে ধর্ষণ, বরিশালের বাকেরগঞ্জে শিশুধর্ষণ, আশুলিয়ায় দুই কিশোরীকে ধর্ষণ, রাজধানীর খিলগাঁওয়ে চার শিশুকে যৌন হয়রানি, খাগড়াছড়ি ও সাভারে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে নারীর প্রতি সসিংসতা বন্ধে এবং এসব ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।

Development by: webnewsdesign.com