জঙ্গিবাদ-মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সারা দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী মহানগর যুবলীগ। সোমবার (৩০ নভেম্বর) বিকেলে মহানগর আওযামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সডক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাবেশ করে।বিক্ষোভ সমাবেশে
বক্তারা বলেন, এদেশ মুসলমানের, এদেশ হিন্দুর, এদেশ খ্রিষ্টানের, এদেশ বৌদ্ধ সম্প্রদায়েরসহ সকল ধর্মের মানুষের। যার যার ধর্ম সেই সেই পালন করবে। কিন্তু রাষ্ট্র আমাদের সবার। আমরা বাঙালি জাতি এই অসম্প্রদায়িক চেতনা নিয়েই পথ চলেছি। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসম্প্রদাযকি চেতনার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন রাষ্ট্রনাযক শেখ হাসিনা সেই পথেই শান্তির বার্তা নিয়ে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, রমজান আলী সভাপতি যুবলীগ মহানগর। আলহাজ্ব মোহাম্মদ মোশারফ হোসেন বাচ্চু সাধারণ সম্পাদক যুবলীগ মহানগর। ইসতিয়াক আহম্মেদ লিমন, সাংগঠনিক সম্পাদক মহানগর আওযামী লীগ। মনিরুজ্জামান খান মনি যুগ্ন সাধারন সম্পাদক যুবলীগ মহানগর। তৌরিদ আল মাসুদ ( রনি) যুগ্ন সম্পাদক। সহ-সম্পাদক মোঃ শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com