ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

সাভারে অস্ত্র ও মাদকসহ আটক ৭

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১৮ জানুয়ারি ২০২০   ২৭১ বার পঠিত
সাভারে অস্ত্র ও মাদকসহ আটক ৭

সাভারের আমিনবাজার এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ সাত কারবারিকে আটক করেছে র‌্যাব-৪। তাদের কাছ থেকে ১ হাজার ৫৬২ বোতল ফেনসিডিল, একটি বিদেশি পিস্তল এবং একটি ওয়ান শ্যুটার গান উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরের দিকে আমিনবাজার মমতাজ ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করে র‌্যাব।

র‌্যাবের হাতে আটক ব্যক্তিরা হলেন- মো. নাসিরুল ইসলাম (৩৬), মো. শরীফুল ইসলাম (৩৭), আব্দুল কাইয়ুম (৩৩), মো. সাইরন আলী (৩৮), সাহাবুর ইসলাম (২২), আবু সায়েম (৩২) ও শামীম রেজা (২২)। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আমিনবাজার মমতাজ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে সাত মাদক কারবারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১ হাজার ৫৬২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এছাড়াও একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন এবং ফেনসিডিল বহনে ব্যবহৃত একটি ট্রাক, ৬টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৮ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে। আটককৃতরা দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকার সাভার, আমিনবাজার, গাবতলী, আশুলিয়া, কালিয়াকৈরসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করত।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa