ঢাকা
১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

সাতক্ষীরায় এসএসসির প্রশ্ন ফাঁসের আটক ১

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০   ২৫৫ বার পঠিত
সাতক্ষীরায় এসএসসির প্রশ্ন ফাঁসের আটক ১

সাতক্ষীরা সদর উপজেলার চালতেতলা বাগানবাড়ি এলাকা থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিল্লাল হোসেন তালুকদার (২০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়। বিল্লাল চালতেতলা বাগানবাড়ি এলাকার গিয়াস উদ্দীনের ছেলে।

 

 

 

 

র‌্যাব-৬-এর সিনিয়র এএসপি বজলুর রশীদ বলেন, চালতেতলা বাগানবাড়ি এলাকায় আসন্ন এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্যরা টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁসের চক্রান্ত করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ফেসবুক ব্যবহার করে প্রশ্নপত্র ফাঁসের চক্রান্ত করেছিল তারা। এ সময় প্রশ্ন ফাঁস চক্রের সক্রিয় সদস্য বিল্লাল হোসেন তালুকদারকে আটক করা হয়।

তিনি আরো বলেন, বিল্লাল হোসেনের কাছ থেকে একটি মোবাইল, দুটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। তার ফেসবুক আইডি যাচাই-বাছাই করে প্রশ্ন ফাঁস সংক্রান্ত ২২টি স্ক্রিনশট উদ্ধার করা হয়। প্রশ্ন ফাঁস চক্রের সক্রিয় এই সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa