ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সাগর-রুনি হত্যার বিচার দাবিতে নারায়ণগঞ্জে প্রতীকী অনশন

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০   ৩১৯ বার পঠিত
সাগর-রুনি হত্যার বিচার দাবিতে নারায়ণগঞ্জে প্রতীকী অনশন

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার দাবিতে নারায়ণগঞ্জে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।

সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনশন কর্মসূচিতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সাবেক সভাপতি রুমন রেজা, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সোজাসাপটা পত্রিকার সম্পাদক আবু সাউদ মাসুদ, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও কলামিস্ট মীর আব্দুল আলিম, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হোসেইন স্মিথ, সমকালের জেলা প্রতিনিধি আল আমিন খান মিঠুসহ জেলার বিভিন্ন পত্রিকা, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনশন কর্মসূচিতে বক্তারা বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের পর ৮ বছরে ৭১ বার মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়েছে। সাংবাদিকরা জীবন বাজি রেখে কাজ করেন। কিন্তু সেই সাংবাদিকদের নির্মমভবে হত্যা করা হয়।

বক্তারা আরও বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের পর এখন পর্যন্ত ঘটনা তদন্তের বিষয়ে সরকার ও তদন্ত সংস্থার গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে সরকারি প্রেসনোট জারি করতে হবে। তদন্ত কাজ দ্রুত সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর ডিআইজি কর্মকর্তাদের মধ্যে থেকে ৫ সদস্যের একটি পরার্মশক ও তদারক কমিটি গঠন করতে হবে। তদন্তের অগ্রগতি সম্পর্কে সম্পাদক পরিষদকে প্রতিমাসে অন্তত একবার জানাতে হবে। ২০২১ সালের ১১ ফেব্রুয়ারির মধ্যে সাগর-রুনির খুনিদের গ্রেফতার করে বিচার কাজ সম্পন্ন করতে হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa