সাকিবকে হুমকিদাতা সেই মহসিন গ্রেফতার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০ | ১২:০৯ অপরাহ্ণ

সাকিবকে হুমকিদাতা সেই মহসিন গ্রেফতার
apps

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে বাংলাদেশ ক্রিকেট দলের তারকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে রোববার (১৫ নভেম্বর) রাত ১২টা ৭ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ‘Mohsin Talukdar’ থেকে লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দিয়েছিলেন তিনি।

জানা যায়, সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদার পাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে মহসিন।

Development by: webnewsdesign.com