একুশের বই মেলায় বাংলা একাডেমি মঞ্চে গতকাল রবিবার বিকেল ৪টায় রংপুরের বিশিষ্ট সাংবাদিক, কবি, ছড়াকার ও লেখক মাহবুব রহমান (হাবু) এর ‘চোখের পাতায় বৃষ্টি’ কবিতার বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে।
এতে অতিথি ছিলেন বিশিষ্ট কবি, সাংবাদিক, লেখক, বাংলা একডেমি পুরস্কারপ্রাপ্ত কবি নাসির আহমেদ। তিনি এ বইয়ের মোড়ক উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক আবিদ করিম মুন্না, ডা: রাকেশ মাহবুব প্রীতম, ডা: সায়মা সুলতানা নওরিন, মনিষা রহমান প্রমি প্রমূখ।
কবি নাসির আহমেদ বলেন, মাহবুব রহমানের লেখা বহুমাত্রিক। নানা বিষয়ে তার লেখা নবীন অনেক কবির লেখার চেয়ে অনেক তার লেখার মান অনেক উঁচু স্তরের।
Development by: webnewsdesign.com