ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক হওয়া উচিত: মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২০   ৩০০ বার পঠিত
সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক হওয়া উচিত: মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ এক সংবাদ কর্মশালায় সাংবাদিকদের উদ্যেশে বলেছেন, সারাদেশের সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করার উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে গণমাধ্যম মালিক, সম্পাদক ও সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে।

সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস হওয়া উচিত। ডাটাবেজের আওতায় আনতে পারলে অপসাংবাদিকতা বন্ধ হবে। ডাটাবেজ তৈরিতে প্রথম দিকে ভুলভ্রান্তি থাকতে পারে। তবে শুরুটা আমরা করতে চাই। মঙ্গলবার [ ১১ ফেব্রুয়ারি ] সন্ধ্যায় প্রেস ক্লাব যশোর মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

এ সময় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ও প্রধানমন্ত্রীর সাবেক তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের [ বিএফইউজে ] সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ও বিএফইউজের যুগ্ম মহাসচিব আবদুল মজিদ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব [যুগ্ম সচিব] মো. শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে যশোর সার্কিট হাউজে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে দিনব্যাপী অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক [সার্বিক] রফিকুল হাসানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa