সাংবাদিকতায় সম্মাননা স্বারক পেলেন ময়মনসিংহের মফিদুল ইসলাম লাভলু

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০ | ৬:৪৯ অপরাহ্ণ

সাংবাদিকতায় সম্মাননা স্বারক পেলেন ময়মনসিংহের মফিদুল ইসলাম লাভলু
apps

জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী গত ২৫ সেপ্টেম্বর রাজধানী ঢাকার বাংলামটর ইস্কাটন রোডে হোমটাউন এসি মার্কেটের দৈনিক আজকের বসুন্ধরার হেড অফিসে পত্রিকার ১৫ তম বর্ষপূর্তি ও প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সোহেল রানা।

প্রতিষ্টাবার্ষিকীতে পত্রিকাটির প্রকাশক শওকত হোসেনসহ সকল জেলার বুরো প্রধান, জেলা প্রতিনিধি ও উপজেলা প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ সময় সম্পাদক সোহেল রানা বলেন, দেশের সকল জেলা ও উপজেলা প্রতিনিধিদের অক্লান্ত পরিশ্রমে আমরা আজ ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারলাম।

দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ১৫ তম বর্ষপূর্তি উপলক্ষে ও প্রতিষ্টাবার্ষিকীতে নিয়মিত সঠিক সংবাদ পরিবেশন করে বিশেষ অবদান রাখায় সম্পাদক, প্রকাশক ও দৈনিক আজকের বসুন্ধরা পরিবারের পক্ষ থেকে ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোঃ মফিদুল ইসলাম লাভলু সহ আরও অনেকেই সম্মাননা স্বারক প্রদান করেন। আলোচনা সভা ও সম্মাননা স্বারক প্রদান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পর মধ্যাহ্ন ভোজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।

Development by: webnewsdesign.com