ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সাংগঠনিক কাঠামোকেও শুদ্ধ করব, সুশৃঙ্খল করব : কাদের

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০   ৩০৯ বার পঠিত
সাংগঠনিক কাঠামোকেও শুদ্ধ করব, সুশৃঙ্খল করব : কাদের

আসন্ন ঢাকা সিটি নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির বিজয়ের কোনো ইতিহাস নেই। তারা (বিএনপি) জয়ী হবে না-এটা নিশ্চিত জেনে, কখনো ইভিএম আবার কখনো নির্বাচনের শুদ্ধতা নিয়ে নানা ধরনের অভিযোগ তুলছে। আজ শুক্রবার দুপুরে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

 

 

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনা বাংলা বিনির্মাণে সোনার মানুষ তৈরির কারখানা হিসেবে আওয়ামী লীগকে সময় বা যুগের চাহিদা অনুযায়ী নতুন মডেলে ঢেলে সাজাব। সাংগঠনিক কাঠামোকেও শুদ্ধ করব, সুশৃঙ্খল করব। সারা বাংলায় তৃণমূল পর্যন্ত এই লক্ষ্য ছড়িয়ে দেওয়ার শপথ ও অঙ্গীকার নিতেই আমরা আজ এখানে এসেছি।

 

 

 

ওবায়দুল কাদের বলেন, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণই আমাদের লক্ষ্য। সোনার বাংলা বিনির্মাণের চূড়ান্ত লক্ষ্যের অভিমুখে আমরা উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে যেতে চাই।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa