ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

সরকারি চাকরিজীবীদের জন্য বড় ধরনের দুঃসংবাদ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৯ জানুয়ারি ২০২০   ২৮৩ বার পঠিত
সরকারি চাকরিজীবীদের জন্য বড় ধরনের দুঃসংবাদ

সরকারি কর্মকর্তাদের ১৫০ দিনের বেশি সময় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রাখা যাবে না। হাইকোর্টের এ রায় আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত।

একই সঙ্গে আপিল শুনানির জন্য মামলাটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়েছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল আবেদনের শুনানি নিয়ে রোববার (১৯ জানুয়ারি) আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার জজ আদালত এ আদেশ দেন। আদালতে এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

গত ৮ জানুয়ারি হাইকোর্ট তার রায়ে যেসব সরকারি কর্মকর্তা ১৫০ দিনের বেশি সময় ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) আছেন তাদের সেসব পদে পুনর্বহালের নির্দেশ দেন। একইসঙ্গে কোনো সরকারি কর্মকর্তাকে ১৫০ দিনের বেশি ওএসডি রাখার বিধান অবৈধ ঘোষণা করেন।

এছাড়া রায়ে একজন সিনিয়র সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করতে জনপ্রসাশন মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি যারা ১৫০ দিনের বেশি অতিরিক্ত সময় ওএসডি আছেন তাদের স্বপদে পুনর্বহালসহ তাদের ক্ষেত্রে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করে ৯০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে একটি সার্টিফাইড প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

 

 

 

 

 

আদালতে ওইদিন রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

২০১২ সালে ওএসডির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করেছিলেন সাবেক সচিব এম আসাফউদ্দৌলাহ৷ রিটে বলা হয়, ১৯৯১ সালের ৩ অক্টোবর মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সর্বনিম্ন ৪৫ এবং সর্বোচ্চ ১৫০ জনকে ওএসডি করে রাখার বিধান রয়েছে। কিন্তু বর্তমানে এর ব্যতিক্রম হচ্ছে। তাই ওএসডির বিষয়ে আদালতের কাছ থেকে সিদ্ধান্ত চাওয়া হয়।

ওই রিটের শুনানি নিয়ে আদালতের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদালতে নয় বছরের একটি প্রতিবেদন দাখিল করা হয়। ২০১৯ সালের ১৩ মে ওই প্রতিবেদন দেয়া হয়। প্রতিবেদনে জানানো হয়, তিন হাজার ৬০৫ কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। তাদের পেছনে রাষ্ট্রের ব্যয় হয়েছে ১৫০ কোটি ৯১ লাখ ৫৮ হাজার সাত টাকা।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa