সকল ক্যাবল অপারেটরদের ডিজিটালাইজড হতে হবে: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ৮:১৫ অপরাহ্ণ

সকল ক্যাবল অপারেটরদের ডিজিটালাইজড হতে হবে: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
apps

সর্বোচ্চ এক বছরের মধ্যে ক্যাবল অপারেটরদের ডিজিটালাইজড হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ক্যাবল অপারেটররা নির্ধারিত এলাকার বাইরের সম্প্রচার করতে পারবেন না।

 

তথ্যমন্ত্রী বলেন, দেশে সাড়ে ৪ কোটি দর্শক রয়েছে। কিন্তু তারা (ক্যাবল অপারেটররা) সরকারকে হিসেব দেয় দুই থেকে আড়াই কোটির। ডিজিটালাইজড হলে তারা ফাঁকি দেয়ার সুযোগ পাবেন না। ডিজিটালাইজড হলে ১০-১২ হাজার কোটি টাকা ভ্যাট আদায় করা সম্ভব হবে।

গত বছরের ডিসেম্বরের মধ্য ঢাকা, চট্টগ্রামে এবং চলতি বছরের জুন মাসের মধ্যে সারাদেশে ক্যাবল অপারেটররা ডিজিটালাইজড করার কথা ছিলো। সেটা না হওয়াকে দুঃখজনক বলে তথ্যমন্ত্রী বলেন, প্রয়োজনে নতুন ক্যাবল অপারেটরদের লাইসেন্স দেয়া হবে, তাদের ডিজিটালাইজড হয়েই বাজারে প্রবেশ করতে হবে।

Development by: webnewsdesign.com