জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই, শহীদ শেখ আবু নাসেরের সহধর্মীনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মাতা শেখ রাজিয়া নাসেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিলেট জজ কোর্টের এপিপি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট শাহজাহান চৌধুরী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এক শোকবার্তায় শাহজাহান চৌধুরী মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।
উল্লেখ্য, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মাতা শেখ রাজিয়া নাসের (৮৫) সোমবার রাত ৮টা ৫০মিনিটে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি….রাজিউন)।
মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
Development by: webnewsdesign.com