সংসদ সদস্য পাপলুকে কুয়েতের আদালতে তোলা হবে ২২ অক্টোবর

সোমবার, ১৯ অক্টোবর ২০২০ | ১১:২০ পূর্বাহ্ণ

সংসদ সদস্য পাপলুকে কুয়েতের আদালতে তোলা হবে ২২ অক্টোবর
ফাইল ছবি।
apps

কুয়েতে শুনানির জন্য বৃহস্পতিবার (২২ অক্টোবর) আদালতে তোলা হবে অর্থ ও মানবপাচারের অভিযোগে আটককৃত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুল। শুনানির জন্য এর আগে অক্টোবরের শুরুতে পাপুলকে আদালতে তোলার কথা থাকলেও কুয়েতি আমিরের মৃত্যুতে তা পিছিয়ে যায়।

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পাপুলকে গত ৬ জুন রাতে কুয়েতের মুশরিফ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মারাফি কুয়েতিয়া কোম্পানির অন্যতম মালিক পাপুলের সেখানে বসবাসের অনুমতি রয়েছে।

পাচারের শিকার ৫ বাংলাদেশির অভিযোগের ভিত্তিতে পাপুলের বিরুদ্ধে মানবপাচার, অর্থপাচার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগ এনেছে কুয়েতি প্রসিকিউশন।

গ্রেপ্তারের পর ১৭ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিল এমপি পাপুলকে।

Development by: webnewsdesign.com