শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ক্যারিবীয়রা

সোমবার, ১৫ মার্চ ২০২১ | ১২:৩৩ অপরাহ্ণ

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ক্যারিবীয়রা
apps

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে লঙ্কানদের ৫ উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান করে। জবাবে ৯ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিকরা।

২৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ড্যারেন ব্রাভোর সেঞ্চুরিতে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিতে ভর করে জয় পায় উইন্ডিজরা। ম্যাচ সেরাও হন ব্রাভো। আর সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন শাই হোপ।

Development by: webnewsdesign.com