শ্রীমঙ্গলে নিসচা’র উদ্যোগে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

শনিবার, ০৩ অক্টোবর ২০২০ | ৫:৪৮ অপরাহ্ণ

শ্রীমঙ্গলে নিসচা’র উদ্যোগে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
apps

শ্রীমঙ্গল উপজেলা নিরাপদ সড়ক চাই নিসচা’র উদ্যোগে ফলজ ও বনজ গাছের বিতরণ করা হয়। শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার সময় শ্রীমঙ্গল চৌমুহনায় নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে ২ শতাধিক ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয় এবং পথচারিদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রহমান মামুন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক ট্রাফিক (টি আই) মো: আবু সাইদ ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) নয়ন কারকুন।

এসময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল মতিন, সহ সম্পাদক অর্জুন ঘোষ, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক দুলা মিয়া, প্রচার সম্পাদক সুমন মিয়া, সদস্য মোস্তফা কামালসহ সংগঠনের নেতৃবৃন্দ।

Development by: webnewsdesign.com