শ্রীমঙ্গলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ গ্রেফতার ৬

রবিবার, ২২ নভেম্বর ২০২০ | ৬:০৯ অপরাহ্ণ

শ্রীমঙ্গলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ গ্রেফতার ৬
apps

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উত্তরসুর এলাকার লুৎফর মিয়ার পর্যটন নিবাস হইতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় এক মহিলাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। রোববার ২২ নভেম্বর রাতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. আশরাফুজ্জান, অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীমঙ্গল থানার উত্তরসুর গ্রামের জনৈক লুৎফর মিয়ার পর্যটন নিবাস হতে অসামাজিক কার্যক্রমের সাথে জড়িত থাকার অভিযোগে এক মহিলাসহ জমেল মিয়া (১৯), পিতা- আবদুল হামিদ, সাং- লালবাগ, মিনহাজ মিয়া (১৭), পিতা-ছকিল মিয়া, সাং-কালাপুর, ছামাদ মিয়া (২৮), পিতা- আবদুল হাসিম, সাং-লইয়াকুল, সর্ব থানা-শ্রীমঙ্গল, মোস্তফা মিয়া (২১), পিতা- ওয়ারিছ মিয়া, সাং উত্তর কলিমাবাদ, সাইফুল ইসলাম (২২), পিতা- আবু সাঈদ, সাং-বিরাইমাবাদ, উভয় থানা- মৌলভীবাজার সদর। এই ৬জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক বলেন, শ্রীমঙ্গল এলাকায় এরূপ অভিযান অব্যাহত থাকবে। এ ধরণের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহবান জানান। তিনি বলেন, তথ্যপ্রদানকারীর নাম ঠিকানা গোপন রাখা হবে।

Development by: webnewsdesign.com