ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

শৈলকুপায় নানা আয়োজনে প্রধানমন্ত্রী’র জন্মদিন পালিত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০   ৩০১ বার পঠিত
শৈলকুপায় নানা আয়োজনে প্রধানমন্ত্রী’র জন্মদিন পালিত

ঝিনাইদহের শৈলকুপায় নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল সোমবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল কেক কাটা, র‌্যালী, বৃক্ষরোপণ, মিলাদ ও দোয়া মাহফিল, প্রার্থনাসভা এবং প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং সমমনা বিভিন্ন সংগঠন এসব কর্মসূচিতে যোগদান করে।

সকাল ১১টায় উপজেলার শহীদ মীনার চত্বরে কেক কেটে দিবসটির উদ্বোধন করেন ঝিনাইদহ ১ শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই, এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শিকদার মোশারফ হোসেন, নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ, যুবলীগ সভাপতি শামিম হোসেন মোল্লা, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান ইকু,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল পারভেজ কর্নেল,সাধারন সম্পাদক রাজিব বাহাদুর,ছাত্রলীগ সভাপতি শাওন শিকদার,সাধারন সম্পাদক দিনার বিশ্বাস,কৃষকলীগের সাধারন সম্পাদক মতিয়ার রহমান,পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান খাঁন নেতা-কর্মীবৃন্দ।

উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র,শৈলকুপা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ৩৭ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও ৭ জনের মাঝে হেয়ারিং কিট বিতরণ করেন এমপি আব্দুল হাই। এছাড়া উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে মুজিব কর্ণার উদ্বোধন করা হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa