সরবরাহ বাড়ায় নওগাঁর পাইকারি হাটে শীতের সবজির দর কেজিতে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত কমেছে। তবে প্রান্তিক হাটে দর কমলেও শহরের বাজারে সুফল পাচ্ছেন না ক্রেতারা। চাষিরা বলছেন, সরবরাহের অজুহাতে সিন্ডিকেট করে দাম কমিয়েছে ব্যবসায়ীরা।
গত সপ্তাহে মুলা ২৫ টাকা আর ৫০ টাকা কেজিতে শিম বিক্রি করেছেন চাষি সবুর মিয়া। একই সবজি নওগাঁর কৃর্তিপুর পাইকারি হাটে শুক্রবার বিক্রি করেন ৭ টাকা কেজি মুলা আর শিম ৩৫ টাকায়।
গ্রামের হাটে সবজির দর কমলেও শহরের বাজারে কমেনি। অবশ্য সবজির পাইকারি দর কমায় কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে।
এদিকে, নওগাঁর কৃর্তিপুর হাট ইজারাদার মো. মাহসুদুর রহমান জানান, আস্তে আস্তে বাজার বড় হওয়ায় জায়গার অভাবে ক্রেতা বিক্রেতাদের ভোগান্তি হচ্ছে।
সরবরাহ বাড়ায় প্রতি হাটে ২০ থেকে ২৫ লাখ টাকার সবজি কেনা বেচা হয় কৃর্তিপুর হাটে।
Development by: webnewsdesign.com