শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম গ্রেফতার

মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১ | ৮:২২ অপরাহ্ণ

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম গ্রেফতার
apps

যশোরে কেশবপুর উপজেলায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত ইমরান হোসেন নামে এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৬ এপ্রিল) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া শিশুটির জবানবন্দি নিয়েছে আদালত।

গ্রেফতার ইমরান হোসেন কেশবপুর পৌরসভার ভবানীপুর এলাকার খোরশেদ আলীর ছেলে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, উপজেলার মধ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মসজিদে ইমরান হোসেন (২৪) প্রায় চার বছর ধরে ইমামতি ও শিশুদের আরবি পড়ান। গতকাল সোমবার সন্ধ্যায় তিনি মসজিদের বারান্দায় আরবি পড়ানো শেষে অন্যদের ছুটি দিয়ে ওই শিশুকে (৬) থাকতে বলেন। পরে তাকে ধর্ষণ চেষ্টা চালান।

শিশুটি বাড়িতে গিয়ে মাকে ঘটনা জানালে এলাকাবাসী ইমামকে আটক করে রাতে পুলিশের হাতে তুলে দেন। ঘটনা উল্লেখ করে শিশুটির বাবা ওই ইমামের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

তিনি আরো বলেন, গ্রেফতার ইমরান হোসেনকে মঙ্গলবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহাদি হাসান শিশুটির জবানবন্দি গ্রহণ করেছেন।

Development by: webnewsdesign.com