শিমুলিয়া-কাঁঠালবাড়িতে রাতে ফেরি বন্ধ ২৯ দিনে ধরে

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০ | ১২:১৮ অপরাহ্ণ

শিমুলিয়া-কাঁঠালবাড়িতে রাতে ফেরি বন্ধ ২৯ দিনে ধরে
apps

শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি সার্ভিস ২৯ দিনে ধরে রাতে বন্ধ থাকায় দুর্ভোগ কমছেই না।

নাব্য সঙ্কটে রাতে বন্ধের পর শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে সীমিত আকারে ছোট ছয়টি ফেরি চলছে। রোরো ও ডাম্প ফেরি বন্ধ থাকায় দু পাড়ে হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন। পারাপারের অপেক্ষায় আছে ট্রাক, কাভার্ড ভ্যান, পিক-আপ, বাস ও কারসহ বহু যান।

এদিকে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দিনের বেলায় লঞ্চ ও স্পিডবোট বোটে জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে পদ্মা পার হচ্ছেন যাত্রীরা। রাতে কোনো ধরনের নৌযান চলছে না।

বিআইডব্লিউটিসির এজিএম মো. সফিকুল ইসলাম জানান, চ্যানেলের অবস্থা ভালো না। ছোট আকারের ফেরি চালাতেই কষ্ট হচ্ছে। চ্যানেল উপযোগী না থাকায় বড় ফেরি চলাচল করতে পারছে না।

Development by: webnewsdesign.com