শিবগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ | ৭:৪৪ অপরাহ্ণ

শিবগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
apps

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় রোকেয়া সাত্তার ফাউন্ডেশনের আয়োজন উপজেলার মাঝিহাট্ট ইউনিয়ন, কিচক ইউনিয়ন ও শিবগঞ্জ পৌরসভা এলাকায় চার শতাধিক অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৮ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টায় পৃথক তিনটি স্থানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কম্বল পেয়ে উপকারভোগীদের মুখে ফুটে ওঠে স্বস্তি ও কৃতজ্ঞতার হাসি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মরহুমা দেশমাতা বেগম খালেদা জিয়ার সাবেক অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবালের। তবে ব্যক্তিগত কারণে অনুপস্থিত থাকায় তিনি দুঃখ প্রকাশ করে কর্মসূচির সফলতা কামনা করেন। তার পক্ষে প্রতিনিধিত্ব করেন ডা. আশিক মাহমুদ ইকবাল (স্বাধীন), সিনিয়র সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপি ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, বগুড়া জেলা বিএনপি।
এ সময় উপস্থিত ছিলেন এবিএম শাহিনুর ইসলাম সাজু, বুলবুল ইসলাম, আব্দুর বাছেদ, আবু বক্কর সিদ্দিক তারেক, হাদিউল হক জিকো, হাবিবুল্লাহ মেজবাহ সৈকত, মামুন আলমগীর, সরকার নূরনবী, মন্তেজার রহমান মিঠু, শাকিলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা।

Development by: webnewsdesign.com