শিবগঞ্জে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ আটক ১

শনিবার, ২১ নভেম্বর ২০২০ | ১:৪৫ অপরাহ্ণ

শিবগঞ্জে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ আটক ১
apps

বগুড়ার শিবগঞ্জে বাক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের দায়ে সাবার উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাবার উদ্দিন উপজেলার কিচক ভিটা পাড়া গ্রামের মৃত্যু আসাদ আলীর ছেলে এবং ধর্ষিতা কিশোরীর প্রতিবেশি চাচা।

থানা পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে কিচকের ভিটা পাড়া গ্রামের ১৪ বছর বয়সী ঐ প্রতিবন্ধী কিশোরী সাবার উদ্দিনের বাড়িতে বেড়াতে গেলে কেউ না থাকার সুযোগে তাকে জোর পূর্বক ধর্ষন করে।

ধর্ষণের শিকার কিশোরী বাক প্রতিবন্ধী হওয়ায় কোন চিৎকার করতে পারে না। অতঃপর কিশোরী তার মা’কে গিয়ে ইশারায় সব কিছু জানায়। পরে ধর্ষণের শিকার মেয়েকে সাথে নিয়ে থানায় এসে অভিযোগ করেন বাবা।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম বদিউজ্জামান বলেন, ঘটনার পর প্রতিবন্ধী কিশোরীসহ তার বাবা থানায় এসে অভিযোগ দিলে ৪ ঘন্টার মধ্য ধর্ষককে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Development by: webnewsdesign.com