শিবগঞ্জে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১ | ৩:৪৭ অপরাহ্ণ

শিবগঞ্জে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন
apps

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ রবিউল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন। দ-প্রাপ্ত ব্যক্তি হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুরে চামাটোলা-খাপরাটোলা গ্রামের মৃত সলিম উদ্দিনের ছেলে মোঃ আলাউদ্দিন।

আদালত সুত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৩ মার্চ র‌্যাবের একটি দল শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়ার চকঘোড়াপাখিয়া গ্রামের জনৈক জামালের আমবাগানে অভিযান চালিয়ে ৮টি পিস্তল, ১৪০ রাউন্ড গুলি ও ১৬টি ম্যাগজিনসহ তাকে আটক করে। এ ঘটনায় র‌্যাবের ডিএডি মোঃ মোফাজ্জল হোসেন আলাউদ্দিনকে আসামী করে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

পরে, মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মোঃ মাসুদ রানা অধিক তদন্ত শেষে ২০১৬ সালের ১৩ এপ্রিল মোঃ আলাউদ্দিন ও মোঃ নাসিরকে আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সাক্ষ্য প্রমাণাদী শেষে আদালতের বিচারক আলাউদ্দিনকে দোষী সাব্যস্ত করে উপরোক্ত রায়ে দন্ডিত করেন। অপর আসামী নাসিরকে বেকসুর খালাস প্রদান করা হয়। মামলার আসামী পক্ষে আইনজীবী ছিলেন আব্দুল ওয়াদুদ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত সরকারি কৌশুলী আঞ্জুমান আরা।

Development by: webnewsdesign.com