শাহিন আফ্রিদির চমক ৪ বলে ৪ ক্লিন বোল্ড উইকেট!

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০ | ১০:৪০ অপরাহ্ণ

শাহিন আফ্রিদির চমক ৪ বলে ৪ ক্লিন বোল্ড উইকেট!
apps

চার বলে চার উইকেট। চারটি আবার ক্লিন বোল্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে এমন চমক দেখালেন পাকিস্তানের ২০ বছরের পেসার শাহিন আফ্রিদি।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টে মিডলসেক্সের বিরুদ্ধে হ্যাম্পশায়ারের হয়ে এমনই বিধ্বংসী বোলিং করলেন তরুণ পাকিস্তানি পেসার আফ্রিদি। কার্যত একা হাতেই এদিন মিডলসেক্সের জয়ের আশায় পানি ঢেলে দিলেন শাহিন। ১৯ রানে নিলেন ৬টি উইকেট।

 

প্রথমে ব্যাট করে ১৪১ রান তোলে হ্যাম্পশায়ার। ১৪২ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২১ রান তোলে। এরপর ১৯ তম ওভারে বাজিমাৎ করলেন শাহিন আফ্রিদি। আফ্রিদির শিকার জন সিম্পসন, স্টিভেন ফিন, থিল্যান ওয়ালাল্লাওয়াতাইতা এবং টিম মুর্তাঘ।

Development by: webnewsdesign.com