শাহপরান (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করলেন এসএমপি কমিশনার

বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ | ৮:১২ অপরাহ্ণ

শাহপরান (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করলেন এসএমপি কমিশনার
apps

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম শাহপরান (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের বার্ষিক পরিদর্শন করেছেন।

বুধবার (৭ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টার দিকে তিনি তদন্ত কেন্দ্রটি পরিদর্শনে যান। এ সময় তদন্ত কেন্দ্রের ইনচার্জ সৈয়দ ফখরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা পুলিশ কমিশনারকে সালামি প্রদান করেন।

পরিদর্শনকালে পুলিশ কমিশনার তদন্ত কেন্দ্রের রক্ষিত সরকারি রেজিস্টার ও নথিপত্র, ভৌত অবকাঠামো, মেসের খাবারের মান, জব্দকৃত আলামত এবং সামগ্রিক পরিবেশ ও পরিচ্ছন্নতা পরিদর্শন করেন। তিনি দায়িত্ব পালনে শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

এ সময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ–ক্রাইম) মো. মনজুরুল আলম, শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমানসহ তদন্ত কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com