ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

শপথ নিলেন ঢাকার দুই মেয়র

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০   ৫০৯ বার পঠিত
শপথ নিলেন ঢাকার দুই মেয়র

নবনির্বাচিত দুই মেয়র শেখ ফজলে নূর তাপস এবং মো. আতিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

শপথ নিলেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত দুই মেয়র মো. আতিকুল ইসলাম এবং শেখ ফজলে নূর তাপস। আজ সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত দুই মেয়রকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, পহেলা ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা উত্তর সিটিতে মো. আতিকুল ইসলাম এবং দক্ষিণে শেখ ফজলে নূর তাপস নির্বাচিত হন। উত্তরের মেয়র আতিকুল ইসলাম পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ায় ডিএনসিসির মেয়র প্যানেলের জ্যেষ্ঠ সদস্য ও ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল মোস্তফা মেয়রের দায়িত্ব পালন করছেন।

অপরদিকে দক্ষিণে মেয়রের পদে থাকা সাঈদ খোকন নির্বাচনে অংশ নেননি। মে মাসে শেষ হচ্ছে সাঈদ খোকনের মেয়াদ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa